২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার ১৪ ইউনিয়নে ফলাফল ঘোষণা

ভোলার তিন উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ভোলা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার তিন উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। শনিবার নির্বাচন হয়েছে চরফ্যাশন উপজেলার ৯টি, তজুমদ্দিনের ৩টি এবং মনপুরার ২টি ইউনিয়নে। রাতে চরফ্যাশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম এবং তজুমদ্দিন ও মনপুরায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ফলাফল ঘাষণা করেন। বিজয়ী চেয়ারম্যানরা হলেন- চরফ্যাশনের চরমানিকা ইউনিয়নের খন্দকার রেজাউল করিম, রসুলপুরে হাসান মিন্টু, এওয়াজপুরে নুরে আলম সিকদার, জাহানপুরে আলী আকবর ফরাজি, হাজারীগঞ্জে কামাল উদ্দিন হাওলাদার মুজিব, মাদ্রাজে বাহাউদ্দিন জসিম সরমান, জিন্নাগড়ে মোহাম্মদ হোসেন, নিলকমলে ইকবাল হোসেন লিখন এবং আসলামপুরে সিরাজ উদ্দিন। মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নে মো. আলাউদ্দিন ও হাজিরহাটে শাহরিয়ার দীপক চৌধুরী। তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নে ফজলুল হক দেওয়ান, চাচড়ায় আবু তাহের এবং চাঁদপুরে ফখরুল আলম জাহাঙ্গীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.