২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

খুলনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শিল্পাঞ্চলের কাশিপুর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সালেহ (২৯) পুলিশের তালিকাভুক্ত আসামি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালিশপুর থানার ওসি মুনীর-উল-গিয়াস। তিনি বলেন, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকালে আবু সালেহের সঙ্গে এনামুল পক্ষের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা সালেহকে কুপিয়ে ফেলে রেখে যায়। ওসি জানান, সালেহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সালেহর বাবা মো. জয়নাল খালিশপুর থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪৭ ঘ.