গাজীপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় বাসচাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-গাজীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইভা (৬) স্থানীয় ইসমাইল আইডিয়াল কিন্ডার গার্টেনের নার্সারি শ্রেণীর ছাত্রী। সে গাজীপুর সদর উপজেলার নলজানি গ্রামের ইসাম উদ্দিনের মেয়ে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, সদর উপজেলার নীলের পাড়াস্থ ফুপুর বাড়ি থেকে মায়ের সঙ্গে বাড়িতে ফিরছিলো ইভা। একপর্যায়ে মায়ের হাত ছেড়ে ইভা রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী ঢাকা পরিবহনের একটি বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলে সে নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/২০২১ ঘ.
bdnews24