২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে গৃহবধূর লাশ উদ্ধার

চাঁদপুরে সদর উপজেলার মির্জাপুর গ্রামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড সন্দেহ করে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

চাঁদপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে সদর উপজেলার মির্জাপুর গ্রামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড সন্দেহ করে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ফাতেমা আক্তার খুকু মনির (২০) স্বামীর বাড়িতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তার স্বামীর নাম মজিবুর রহমান (৩৫)। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে ফাতেমাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। যৌতুকের দাবিতে ফাতেমার ওপর নির্যাতনের অভিযোগও ছিলো। তাই মজিবুরকে গ্রেপ্তার করা হয়েছে। মজিবুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি পেশায় ট্রাকচালক। এসআই জহিরুল বলেন, ফাতেমার লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তা তদন্ত করছে বলে এসআই জহির জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৬২৫ ঘ.