২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ২৪ ইউনিয়নের ফল ঘোষণা

সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ২৪টি ইউনিয়নে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 09:29 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

সাতক্ষীরা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ২৪টি ইউনিয়নে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক-ই-এলাহি ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বৃহস্পতিবার গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন। উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাসুদুর রহমান সাগর, ২ নং চম্পাফুল ইউনিয়নে মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, ৩ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে শেখ দিদারুল ইসলাম, ৪ নং ভাড়াশিমলা ইউনিয়নে নুর মোহাম্মাদ বিশ্বাস, ৫ নং নলতা ইউনিয়নে এস এম আসাদুর রহমান সেলিম, ৬ নং তারালী ইউনিয়নে এনামূল হোসেন ছোট, ৭ নং কৃষ্ণনগর ইউনিয়নে শেখ আনসার উদ্দিন, ৮ নং কুশুলিয়া ইউনিয়নে শেখ এবাদুল ইসলাম, ৯ নং মৌতলা ইউনিয়নে খোরশেদ আলম, ১০ নং মথুরেশপুর ইউনিয়নে শেখ আব্দুল ওয়াহেদ মারুফ, ১১ নং ধলবাড়িয়া ইউনিয়নে গাজী মোঃ শওকত হোসেন ও ১২ নং রতনপুর ইউনিয়নে মুজিবর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে শ্যামনগর উপজেলার ১ নং ভুরুলিয়া ইউনিয়নে জি এম লিয়াকত আলী, ২ নং কাশিমাড়ি ইউনিয়নে গাজী আব্দুল হামিদ, ৩ নং সদর (শ্যামনগর) ইউনিয়নে উপজেলা বিএনপি নেতা শেখ লিয়াকত আলী বাবু, ৪ নং নুরনগর ইউনিয়নে বিএনপি নেতা গোলাম আলমগীর, ৫ নং কৈখালীতে রেজাইল করিম, ৬ নং রমজাননগরে আকবর আলী, ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নে বিএনপি নেতা আবুল কাশেম মোড়ল, ৮ নং ঈশ্বরীপুরে বিএনপি নেতা সাদেকুর রহমান সাদেক, ৯ নং বুড়িগোয়ালীনি ইউনিয়নে জামায়াত নেতা নজরুল ইসলাম, ১০ নং আটুলিয়া ইউনিয়নে আব্দুল হামিদ, ১১ নং পদ্মপুকুরে বিএনপি নেতা আমজাদুল ইসলাম এবং গাবুরা ইউনিয়নে বিএনপি নেতা মাসুদুল আলম নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০১৩৪ ঘ.