পিরোজপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন স্থগিত করার প্রতিবাদে একটি ইউনিয়নের বাসিন্দাদের অবরোধের কারণে পিরোজপুরে একটি সড়কে চার ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো।
শংকরপাশা ইউনিয়নবাসী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার পিরোজপুর-টগড়া ফেরিঘাট সড়ক অবরোধ করে রাখে। এছাড়া সকাল থেকেই ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে তারা।
আগামী ২ এপ্রিল এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন এটিসহ চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে।
অন্য ইউনিয়নগুলো হলো- সদর উপজেলার দুর্গাপুর এবং নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ও দীর্ঘা।
স
bdnews24