২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীর তীরে মস্তকবিহীন লাশ

ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীর থেকে এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীর থেকে এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে বাবুল হোসেনের (৫০) লাশ উদ্ধার করা হয়। লাশটি প্রায় গলে গেছে। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, মাথাবিহীন লাশটি নতুন সোনাকান্দা গ্রামের পাশে ধরেশ্বরীর তীরে পড়েছিল। পরে মেয়ে রুমা বাবার লাশ শনাক্ত করেন বলে জানান শাহ আলম। রুমার উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, রোববার রাত ৯টার দিকে একটি ফোন পেয়ে মুন্সীগঞ্জ সিরাজদি খানের গইনপুর গ্রামের বাসা থেকে বাবুল বের হন। এরপর তাকে আর পাওয়া যায়নি। নিহত বাবুল পেশায় একজন দুধ বিক্রেতা ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬৪৫ ঘ.