মানিকগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি হয়রানির প্রতিবাদে মানিকগঞ্জে ব্যাটারিচালিত অটোবাইক চালকরা মঙ্গলবার দেড় ঘণ্টা ধর্মঘট পালন করেছে।
ধর্মঘটের কারণে সকাল ১১টা হতে সাড়ে ১২টা পর্যন্ত শহরে কোনো অটোবাইক চলেনি।
ট্রাফিক পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে নিবন্ধনবিহীন ১৪টি অটোবাইক আটক করে। এর প্রতিবাদে চালকরা এ কর্মসূচি দেয় বলে মানিকগঞ্জ অটোবাইক সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান মিঠু সাংবাদিকদের জানান।
অটোবাইক চালক শরীফ জানান, "ভাই, আমরা অটোবাইক চালিয়ে পেট চালাই। বিনা কারণে মাঝে মধ্যেই ট্রাফিক পুলিশরা আমাদের মারপিট করে।"
পুলিশ পরে আটক বাইকগুলো ছেড়ে দেয়। তবে চালকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নাকচ করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৪০ ঘ.
bdnews24