ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক পাঁচ দিনের সফর শেষে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে তাকে বিদায় জানান।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের উদ্দেশ্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমন্ত্রণে রাজা নামগিল এ সফরে এসেছিলেন।
১৯৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতেই বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান।
এ সময় তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্পিকার আবদুুল হামিদ, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, পররাষ্ট্র উপদেষ্টাসহ আরো অনেকের সঙ্গে দেখা করেন।
এ ছাড়াও তিনি জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/পিডি/১৮২৭ ঘ.
bdnews24