ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর বাড্ডায় ছিনতাইকারীদের গুলিতে এক গাড়িচালক আহত হয়েছে।
আহতের নাম মোস্তফা সরকার (৪০)। সিমেন্স কোম্পানির গাড়িচালক মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোর ৬টার দিকে হেঁটে উত্তর বাড্ডা পুরাতন থানা রোড মসজিদ গলির বাসা থেকে অফিসে যাওয়ার সময় ৪/৫ ছিনতাইকারী তাকে গুলি করে সাড়ে ৮ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে যায়।
পথচারীরা মোস্তফাকে হাসপাতালে নিয়ে আসে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক জানিয়েছেন।
মোস্তাফার বাম পায়ে গুলি লেগেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১২৫ ঘ.
bdnews24