ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারে ডিভিশন পাচ্ছেন জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
ডিভিশন বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল আবেদন রোববার খারিজ করেছে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগে ৭ সদস্যের পুর্ণাঙ্গ বেঞ্চ।
গত ১৫ ডিসেম্বর এ দুই নেতার রিট আবেদনে কারাবিধি অনুযায়ী ডিভিশন দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।
গত ২১ মার্চ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকার আপিল (লিভ টু আপিল) করার আবেদন করে।
সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং জামায়াত নেতাদের পক্ষে ছিলেন ব্যরিস্টার আব্দুর রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫৩০ ঘ.
bdnews24