২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হামলায় নিহত ১

গাজীপুরের কাপাসিয়ায় ক্ষেতের মিষ্টি আলু তোলা নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

গাজীপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ায় ক্ষেতের মিষ্টি আলু তোলা নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হন তিনজন। শনিবার বিকেলে এ ঘটনায় নিহতের মিলন (৪০) দুর্গাপুর ইউনিয়নের ঘি-ঘাট এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আহতদের একজন হলেন- রফিকুল ইসলাম বাচ্চু (৪৩)। বাকিদের নামা জানা যায়নি। তাদের কাপাসিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম বাচ্চু সাংবাদিকদের বলেন, পিকনিক স্পট 'ধাঁধার চর'-এ দুপুরের দিকে পাশের এলাকার কিছু লোক বনভোজন করতে আসে। তারা চরে আবাদ করা মিষ্টি আলু তুলতে থাকলে জমির মালিকপক্ষের লোকজন বাধা দেয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা বাচ্চু জানান, দু'পক্ষের কথা কাটাকাটি জেরে বনভোজনকারীরা রাণীগঞ্জ ও নাজাই গ্রামে তাদের আত্মীয়-স্বজনদের খবর দেয়। বিকাল সাড়ে ৫টার দিকে বনভোজনকারী ও তাদের স্বজনরা দা ও লাঠিসোটা নিয়ে জমির মালিকপক্ষের লোকজনের উপর হামলা চালায়। কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, হামলায় আহতদের কাপাসিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩২৮ ঘ.