২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের উপর গাছ পড়ে চালক ও সহকারীর মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়কে মহাদেবপুরে শনিবার ঝড়ে ট্রাকের উপর গাছ ভেঙে পড়ে চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

মানিকগঞ্জ প্রতিনিধি, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে মহাদেবপুরে শনিবার ঝড়ে ট্রাকের উপর গাছ ভেঙে পড়ে চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে আধঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহতরা হলেন- ট্রাক চালক মুনাই (৩৮) ও সহকারী এরশাদ (২৫)। তাদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ও উলাইল গ্রামে। পুলিশ জানায়, ঢাকাগামী কাঠ বোঝাই একটি ট্রাকের (চট্টগ্রাম-ড-১৮২) উপর রাস্তার পাশের একটি রেইন ট্রি'র বড় ডাল ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ দুুমড়েমুচড়ে যায়। এতে দু'জনই ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.