২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুই গ্রামবসীর সংঘর্ষে আহত ৩০

তুচ্ছ ঘটনা নিয়ে যশোরের শার্শা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

বেনাপোল, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে যশোরের শার্শা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার বিকালে বালুণ্ডা হাই স্কুল মাঠে বালুণ্ডা ও মহিষাকুড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ৯ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে উভয়পক্ষ হাতে তৈরি বোমা, লাটিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। যশোরের বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, বালুণ্ডা হাই স্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে ওই গ্রামের একটি মেয়েকে নিয়ে কথা কাটাকাটির জেরে মহিষাকুড়া গ্রামের পল্টু (১৮) নামের এক তরুণকে বালুণ্ডা গ্রামের ছেলেরা মারধর করে। এর জেরে বিকাল ৪টার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে রযেছেন- বালুণ্ডা গ্রামের আক্তারুজ্জামান বাপ্পী (২৮), মহাসিন (৩০), শফি (৩২), আতাউর (৪৮), আলম (৩৫), মহিষাকুড়া গ্রামের শরীফ (২৫), আয়জুল (৪৫), আশানুর (৩০) ও আরশাফ আলী (৩৬)। বাকিদের নাম জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.