ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী খেলা দেখার জন্য মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আসেন।"
এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বাংলাদেশে চলতি বিশ্বকাপ ক্রিকেটের আনুষ্ঠানিক আয়োজন।
গত ১৭ ফেব্র"য়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় বিশ্বকাপ ক্রিকেটের দশম আসর। তবে মাঠে খেলা গড়ায় ১৯ ফেব্র"য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/জেকে/২১৫৬ ঘ.
bdnews24