২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কিশোরী গণধর্ষণের শিকার

খুলনার খালিশপুরে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

খুলনা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার খালিশপুরে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। বুধবার রাতে চরেরহাট শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। খালিশপুর থানার ওসি মুনীর-উল-গিয়াস সাংবাদিকদের জানান, কয়েকজন যুবক ওই কিশোরীকে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এক পর্যায়ে যুবকরা তাকে ফেলে পালিয়ে গেলে তার চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ এলাকার আলী আকবর (২৪) ও মোহন (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০০০ ঘ.