২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে আগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় অগ্নিকাণ্ডে স্বপন বর্মণ (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। এসময় ৭টি ঘর, মালামাল ও ১০টি গরু-ছাগল পুড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

পঞ্চগড়, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় অগ্নিকাণ্ডে স্বপন বর্মণ (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। এসময় ৭টি ঘর, মালামাল ও ১০টি গরু-ছাগল পুড়ে যায়। বুধবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। ক্ষতিগ্রস্তরা সাংবাদিকদের জানান, গ্রামের বাসিন্দা টিমল বর্মণের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। টিমল বর্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন লাগার পর আমার নাতি স্বপনকে ঘরের বাইরে যেতে বলি। কিন্তু সে বাইরে না গিয়ে তার প্রিয় গরু-ছাগলগুলোকে বাঁচাতে গোয়াল ঘরে চলে যায়।" সেখানেই সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বলে জানান টিমল। উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান মির্জা নুরুল ইসলাম হেলাল ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের নগদ টাকা ও ত্রাণ সহায়তা দেন। উপজেলা চেয়ারম্যান বলেন, "আটোয়ারীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি বেড়ে চলছে।" তিনি আটোয়ারীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৫ ঘ.