রাজশাহী, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
কারাগার কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে কয়েদি রফিকুল ইসলাম (৫০) মারা যান। তার বাড়ি পাবনা জেলার সদর থানার রামচন্দপুরে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, রফিকুল একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। ২১ মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হলে ওইদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে তিনি মারা যান।
জেলার ফারুক আহমেদ আরো জানান, এছাড়া বৃহস্পতিবার ভোরে কারাগারে আব্দুল জলিল (৫৫) নামের এক হাজতিও মারা গেছেন। তার বাড়ি একই জেলার মন্দিরপুর গ্রামে।
আব্দুল জলিল ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। স
bdnews24