ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মামলায় কারাবন্দি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম দুটিতেই উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় তার মুক্তিতে আর বাধা নেই বলে আইনজীবী জানিয়েছেন।
কর ফাঁকি এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার দুটি মামলায় গত রোববার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। দুই মামলায়ই তার সাজার আদেশ রয়েছে।
বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল এবং জামিনের আবেদন নিয়ে উচ্চ আদালতে যান শাহ আলম। বৃহস্পতিবার দুটি মামলায়ই তাকে জামিন দেয় বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ।
আয়কর ফাঁকির মামলায় করা আপিলের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাহ আলমের জামিন বহাল থাকবে। মুদ্রা রাখার মামলায় তার জামিনের মেয়াদ ছয় মাস।
হাইকোর্টের আদেশের পর শাহ আলমের আইনজীবী এহসানুল করিম সাংবাদিকদের বলেন, এখন তার মক্কেলের কারামুক্তিতে আর বাধা নেই।
কারাগারে পাঠানো হলেও আদালতের নির্দেশে কারা হেফাজতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রয়েছেন শাহ আলম।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শাহ আলমের অনুপস্থিতিতেই দুই মামলায় তার সাজা হয়।
আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও সম্পত্তির তথ্য গোপন করে কর ফাঁকির জন্য ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর বিচারিক আদালত শাহ আলমকে আট বছর সাজা দেয়।
কারাদণ্ডের সঙ্গে তার ৮ কোটি ৩০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২০০৭ সালের ২৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্ল
bdnews24