২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা শহরের পালবাড়ি মোড়ে বুধবার রাতে ট্রকের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

যশোর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের পালবাড়ি মোড়ে বুধবার রাতে ট্রকের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হন একজন। নিহতরা হলেন- হেলাল উদ্দিন (৫০) ও জনি (২৫)। আহত অপর ইজিবাইক যাত্রী সালামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক বলেন, রাত সাড়ে ১০টার দিকে ইজিবাইকটি তিনজন যাত্রী নিয়ে যশোর শহরের দিকে আসছিল। পিছন থেকে একটি ট্রাক বাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। নিহত হেলাল উদ্দিন সদর উপজেলার আরবপুর গ্রামের হাবিব মোল্লার ছেলে এবং জনি পাগলাদাহ গ্রামের আলমের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৩ ঘ.