২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ আটক ৫৫

জমি দখল চেষ্টার অভিযোগে গাজীপুর সদর উপজেলা থেকে অস্ত্রসহ ৫৫ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

গাজীপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখল চেষ্টার অভিযোগে গাজীপুর সদর উপজেলা থেকে অস্ত্রসহ ৫৫ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার বিকালে পুবাইল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাবের এক সংবাদ সম্মেলনে জানানো হয়। রাতে র‌্যাব-১ এর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। তবে আটকদের নাম তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. আব্দুল বাতেন বলেন, একটি বিরোধপূর্ণ জমি অবৈধভাবে দখল করতে কিছু সশস্ত্র যুবক মহড়া দিচ্ছে খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও সাতটি ছোরা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস ও দুইটি প্রাইভেট কার জব্দ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.