ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-বাহিনীর কমোডর জোবায়ের আহমদকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে এ নিয়োগ কার্যকর হবে।
জোবায়ের আহমদ কমোডর বজলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। বজলুর রহমান তার আগের কর্মস্থল নৌ-বাহিনীতে ফিরে যাবেন।
এছাড়া পৃথক আদেশে দুই সেনা কর্মকর্তাকে জনপ্রশাসনের প্রশাসনিক পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়।
এদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল শাহিদ সারওয়ারকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও মেজর মুহম্মদ মাহবুবকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া প্যারিসে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পদে নিয়োজিত আনিসা আমিনকে আরো তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
তার এ নিয়োগ গত ২১ ফেব্র"য়ারি থেকে কার্যকর হয়েছে বলে সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএন/জেকে/১৭৩২ ঘ.
bdnews24