ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের বিকাশ, বেড়ে ওঠা ও কল্যাণ সম্পর্কে ব্যবহারিক তথ্য সম্বলিত 'জীবনতথ্য' গ্রন্থের বাংলাদেশ সংস্করণ প্রকাশিত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) অর্থায়নে প্রকাশিত হয়েছে এটি।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
এসময় তিনি বলেন, "শিশুরা হলো ভবিষ্যৎ প্রজন্ম। যে কোনো মূল্যে তাদের স্বাভাবিক বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।"
মন্ত্রী শিশুদের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য অভিভাবকদের আরো যত
bdnews24