২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন চেয়ে হাইকোর্টে বসুন্ধরা চেয়ারম্যান

বিচারিক আদালত কারাগারে পাঠানোর পরদিনই হাইকোর্টে কর ফাঁকির একটি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে আপিল এবং জামিন চেয়ে আবেদন করেছেন বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 06:36 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারিক আদালত কারাগারে পাঠানোর পরদিনই হাইকোর্টে কর ফাঁকির একটি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে আপিল এবং জামিন চেয়ে আবেদন করেছেন বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম। সোমবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চে দুটি আবেদন করেন শাহ আলম। একটি আপিল ও জামিন চেয়ে করা হয়েছে। আপিল করার ক্ষেত্রে দেরি হওয়ার বিষয়টি নিয়ে আরেকটি আবেদন করেছেন তিনি। মঙ্গলবার দ্বিতীয় আবেদনের ওপর শুনানি হবে বলে শাহ আলমের আইনজীবী এহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন। রোববার আত্মসমর্পণের পর দুটি মামলায় শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার দুটি আদালত। তবে আদালতের নির্দেশে কারা হেফাজতে তার চিকিৎসা চলছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। শাহ আলম রোববার পাঁচটি মামলায় ঢাকার দুটি আদালতে আত্মসমর্পণ করেন। তবে অন্য তিনটি মামলায় তার জামিন হয়। যে দুটি মামলায় শাহ আলমকে কারাগারে পাঠানোর আদেশ হয়, তার একটি কর ফাঁকির এবং অন্যটি অবৈধভাবে মুদ্রা রাখার। দুই মামলায় তার সাজার আদেশ রয়েছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই মামলার রায়ই হয় শাহ আলমের অনুপস্থিতিতে। এহসানুল করিম বলেছেন, অবৈধভাবে মুদ্রা রাখার অভিযোগে করা মামলার রায়ের বিরুদ্ধেও শিগগিরই আপিল করা হবে। আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও সম্পত্তির তথ্য গোপন করে কর ফাঁকির জন্য ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর বিচারিক আদালত শাহ আলমকে আট বছর সাজা দেয়। কারাদণ্ডের সঙ্গে তার ৮ কোটি ৩০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ২০০৭ সালের ২৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা মামলাটি দায়ের করেন। এ মামলায় শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাদের নেওয়াজ। অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার অপরাধে শাহ আলমের দুই বছর কারাদণ্ড হয় ২০০৮ সালের ৭ জুলাই। কারাদণ্ডের পাশাপাশি তার ১০ হাজার টাকা জরিমানাও হয়। ২০০৭ সালের বছর ৪ ফেব্র"য়ারি যৌথবাহিনীর সদস্যরা শাহ আলমের বাসা থেকে ১৪ লাখ ৩২ হাজার ৯২৯ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা এবং ৮ লাখ ৭৭ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করে। ওই ঘটনায় গুলশান থানার উপ পরিদর্শক মো. ফারুক হোসেন ২০০৭ সালের ১৯ ফেব্র"য়ারি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন। এ মামলায় শাহ আলম আত্মসমর্পণ করেন ঢাকা মহানগর ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল মাহতাব হোসেনের আদালতে। শিল্পোদ্যোক্তা হিসেবে (সিআইপি) শাহ আলমকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দিতে আদালত কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে। শাহ আলমের আবেদনে চিকিৎসার জন্য আদালত তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৬ ঘ.