ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু মারা গেছে।
রোববার বিকালে কুতুবখালীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুমাইয়া আক্তার (৬)।
খালাতো বোন সুস্মিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনিসহ সুমাইয়া ও গৃহশিক্ষিকা আমেনা বেগম কুতুবখালি এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় যাত্রীবাহী বাস সুমাইয়াকে ধাক্কা দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি যাত্রাবাড়ি থানায় জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২০১ ঘ.
bdnews24