২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে 'গাংচিল বাহিনীর সদস্য' গ্রেপ্তার

ঢাকার সাভারে গাংচিল বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

সাভার, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে গাংচিল বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে নামাবাজারের পোড়াবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার রেজাউল ইসলাম আমিনবাজারের জিন্নত আলীর ছেলে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারেস সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে পোড়াবাড়ীর বংশী নদীর ঘাট থেকে গাংচিল বাহিনীর রেজাউলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চার রাউন্ড বন্দুকের ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। রেজাউলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.