২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাবা' খুন করেছে ছেলেকে

পারিবারিক কলহের জেরে রাজবাড়ীতে এক ব্যক্তি তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

রাজবাড়ী, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে রাজবাড়ীতে এক ব্যক্তি তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার ডেমনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল (১৪ মাস) স্থানীয় মাজেদ মণ্ডলের (২২) ছেলে। পাংশা থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, সংসারের অভাব-অনটন এবং অসুস্থ শিশুটি চিকিৎসা নিয়ে মাজেদ মণ্ডলের সঙ্গে স্ত্রী সীমা বেগমের প্রায়ই কলহ হতো। এর জেরে সকালে মাজেদ ধারালো বটি দিয়ে কুপিয়ে ছেলের গলা কেটে হত্যা করে। পুলিশ মাজেদকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩৫ ঘ.