গাজীপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গাজীপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের কাজী আজিম উদ্দিন কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে মো. নজরুল ইসলামকে সভাপতি, এম এনায়েত হোসেনকে সাধারণ সম্মপাদক এবং আসাদুজ্জামান আকাশকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৯ ঘ.
bdnews24