২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শুরু হলো 'গ্লোব্যাট মোটর প্রদর্শনী'

মোটর গাড়ি ও যন্ত্রাংশ নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ষষ্ঠ 'গ্লোব্যাট মোটর প্রদর্শনী'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোটর গাড়ি ও যন্ত্রাংশ নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ষষ্ঠ 'গ্লোব্যাট মোটর প্রদর্শনী'। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বৃহস্পতিবার চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (সেমস) এ প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, "মোটর প্রদর্শনীর এই আয়োজন দেশের অটোমোবাইল শিল্পকে সমৃদ্ধ করবে। গ্রাহকরা নতুন পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাদের চাহিদা অনুযায়ী গাড়ি কিনতে পারবেন।" সেমসের সভাপতি মেহেরুন এন ইসলাম জানান, বিভিন্ন দেশের গাড়ি ও মোটরসাইকেল ডিস্ট্রিবিউটর, ডিলার, লুব্রিকেন্ট বিপণনকারী প্রতিষ্ঠান ও সিএনজি কনভারশন প্রতিষ্ঠান এ প্রদশর্নীতে ৩৫০টির বেশি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা এ প্রদর্শনী চলবে। প্রবেশমূল্য ৩০ টাকা। অন্যদের মধ্যে জাপানের রাষ্ট্রদূত তামোতসু সিনোতসুকা, রহিম আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের গ্র"প ডিরেক্টর মনোয়ার এম মঈন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২০১৭ ঘ.