নোয়াখালী, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাল্য বিয়ের দায়ে ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ আনোয়ার পাশা বুধবার রাতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা রাতেই জরিমানা পরিশোধ করে মুক্ত হন।
পৌর এলাকার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপুর গ্রামের মো. মোস্তফার মেয়ে ফাহমিদা আক্তার তিশার (১৬) সঙ্গে ফেনীর সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের ছিদ্দিক উল্লাহর ছেলে আজিজুর রহমান মোরশেদের (৩০) বিয়ে ঠিক করে দুই পরিবার। তিশা সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার কনের পরিবারকে জানানো হয়, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া বেআইনি।
এরপরও উভয় পরিবার গোপনে বিয়ে দেয় বলে ইউএনও জানান।
খবরটি জানাজানি হওয়ার পর বর ও কনের বাবা-মাসহ ১৬ জনকে বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হতে বলা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসে।
অভিযুক্তদের বক্তব্য শুনে ভ্রাম্যমাণ আদালত বর আজিজুর রহমান মোরশেদ, বরের বাবা মো. ছিদ্দিক উল্লাহ, কনের বাবা মো. মোস্তফা ও মা বিবি আয়েশাকে তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই সময় আদালত কনের আত
bdnews24