সিরাজগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
এর মধ্যে তাড়াশে মারা গেছেন অজ্ঞাতপরিচয় গ্রাম পুলিশ।
হাটিকুমুরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া সড়কের দবিরগঞ্জ নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
বাসযাত্রীরা হান্ডিয়াল নওগার হযরত শাহ সূফি জিন্দানী (রহ.) মাজার শরিফের বার্ষিক ওরশে যোগ দিতে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়। এরমধ্যে ২০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা নুরুন্নবী।
অপরদিকে শাহাজাদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, ওরশে যাওয়ার পথে শাহজাদপুরের পারকোলা নামক স্থানে একটি যাত্রীবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ফজর আলী নামে এক ব্যক্তি নিহত এবং ১০ যাত্রী আহত হয়।
আহতদের স্থানীয় পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৩২ ঘ.
bdnews24