চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতকুণ্ডের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে লোহার পাতচাপায় এক শ্রমিক নিহত হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় লোহার পাতচাপা পড়ে নুর নবী (৩০) নামের ওই শ্রমিক আহত হলে গভীর রাতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
নিহত নুর নবী লালমনিরহাট জেলার টেকনা পাড়া গ্রামের প্রয়াত মেহেরউদ্দিনের ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান, এ আর এল শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে লোহার পাতচাপা পড়ে নুর নবী গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল টিমন বড়
bdnews24