ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বিকালে ঢাকা এসে পৌঁছাবে।
বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিএনপি মহাসচিবের কফিন বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা পৌঁছাবে বলে আমরা আশা করছি।"
ইতিমধ্যে দলের মহাসচিবের মৃত্যুতে বিএনপি পাঁচ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে খোন্দকার দেলোয়ার মারা যান। ৪ মার্চ ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৫ ঘ.
bdnews24