২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গাছ চাপায় শিশুর মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গাছের গুড়ি চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয় আরো দুই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

বরিশাল, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গাছের গুড়ি চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয় আরো দুই শিশু। বুধবার দুপুরে সদর ইউনিয়নের বাজিতখা গ্রামে নিহতের নাম সজিব (৭)। আহত বাদল (৬) ও তামিমকে (৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার হোসেন নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, দুপুরে গ্রামের দেওয়ান বাড়ির সামনে রাখা গাছের গুড়ির উপর দাঁড়িয়ে তিন শিশু খেলছিলো। হঠাৎ গাছের গুড়ি উল্টে গেলে তিনজনই আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সজিব মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫০ ঘ.