২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজলায় ৮৫০ টি একশত টাকার জাল নোটসহ দুজন আটক

বরিশালের হিজলা উপজেলায় ৮শ ৫০ টি একশত টাকার জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 05:25 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

বরিশাল, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলায় ৮শ ৫০ টি একশত টাকার জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জনতা তাদেরকে আটক করার পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক দুজন হলো হিজলার হরিনাথপুরের কালু মাঝির ছেলে রতন মাঝি (৪০) ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলার খলিল শেখের ছেলে শেখ মামুন (৩০)। হিজলা থানার ওসি রফিকুল হোসেন বলেন, "উপজেলার হরিনাথপুর থেকে রিকশা ভ্যানে করে এই দুজন পত্তনিভাংগা টেম্পোষ্ট্যান্ডে আসে। সেখানে তারা ভ্যান চালককে একশত টাকার জাল নোট দেয়। এই নোট নিয়ে ভ্যান চালকের সঙ্গে রতন মাঝির কথা কাটাকাটি ও স্থানীয় লোকজনের সঙ্গে বিবাদ বাধে। এক পর্যায়ে জনতা দুজনকে আটক করে। তাদের ব্যাগ থেকে ৮শ ৫০টি একশত টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২৩১৫ ঘ.