২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- ফয়সাল ওরফে রফিক (৪৫) ও স্বপন (৩০)। মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির ৮ নম্বর সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও আটক করে পুলিশ। গ্রেপ্তাররা গতবছরও একবার ছিনতাইয়ের সময় গ্রেপ্তার হয়েছিলেন। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি মোটর সাইকেলে ৫/৬ জন ছিনতাইকারী ছিনতাইয়ের জন্য ৮ নম্বর সড়কে ওঁৎ পেতে আছে খবর পেয়ে এসআই মোশারফ হোসেন ওই স্থান থেকে রফিককে গ্রেপ্তার করে। "মোটর সাইকেল নিয়ে পালানোর সময় স্বপনকে আটক করা হয়। অন্য একটি মোটর সাইকেলে তিনজন পালিয়ে যায়।" তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি। তিনি বলেন, গ্রেপ্তার রফিক ও স্বপন গত বছরের ৩১ আগস্ট ছিনতাইয়ের সময় গ্রেপ্তার হয়েছিল। জামিনে জেল থেকে বের হয়ে তারা আবার ছিনতাই কাজে জড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/পিডি/১৮১৫ ঘ.