২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূতা-রংয়ের শুল্ক প্রত্যাহার চায় তাঁতী দল

সূতা ও রংয়ের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী তাঁতী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সূতা ও রংয়ের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী তাঁতী দল। মঙ্গলবার দুপুরে সংগঠনের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংগঠনের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি মকবুল হোসেন উপস্থিত ছিলেন। শুল্ক প্রত্যাহারের পাশাপাশি তাঁত উপকরণসহ কাঁচামালের দাম কমানো, তাঁতশিল্পে ব্যবহৃত বিদ্যুৎ বিলের ওপর সাড়ে সাত শতাংশ রিভেট প্রথা পুনর্প্রবর্তন, তাঁতী ও প্রান্তিক তাঁতীদের বকেয়া ঋণ মওকুফের দাবি জানান হুমায়ুন ইসলাম খান। এ সময় তিনি তাঁত শিল্প রক্ষায় ১১ দফা দাবি তুলে ধরেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, এগুলো তাঁতীদের ন্যায্য দাবি। তাঁত শিল্পের উন্নয়নে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। দেশের অর্থনীতিকে বিকলাঙ্গ করতে তাঁত শিল্পকে ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএম/এএল/১৭২১ ঘ.