গোপালগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ রাখার দায়ে গোপালগঞ্জে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম এ সাজা দেন।
দণ্ডিত সুমন ভদ্র (২৫) সদর উপজেলার বৌলতলী গ্রামের সুষেন ভদ্রের ছেলে।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইব্রাহিম পাটওয়ারি বলেন, সকাল ১০টার দিকে বৌলতলী খেয়াঘাট থেকে সুমনকে দুই বোতল মদসহ গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24