গোপালগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে জোর করে চুমু দেওয়ার ঘটনায় অসিত বৈরাগী (১৫) নামে এক কিশোরকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুতাসিমুল ইসলাম এ দণ্ড দেন।
সাজাপ্রাপ্ত অসিত গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের আশুতোষ বৈরাগীর ছেলে।
মাত্র একদিন আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীর নাক কামড়ে ছিড়ে ফেলার ঘটনা ঘটে।
সদর থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার এসএসসি পরীক্ষা শেষে ভেন্নাবাড়ি সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের কমদমবাড়ি কেন্দ্র থেকে ওই ছাত্রী বের হলে তার সহপাঠী অসিত তাকে জোর করে চুমু দেয়।
এ ঘটনায় স্থানীয়রা অসিতকে আটক করে পুলিশে খবর দেয়।
রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তারের পর এ সাজা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৭৪৮ ঘ.
bdnews24