২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গণপিটুনিতে দুই যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 05:26 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কৈবত্যপাড়ার পাতিল পট্টিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও পুলিশ বলছে, তারা ছিনতাইকারী। দুই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তাদের দুজনই নীল শার্ট ও জিন্স প্যান্ট পরা ছিলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ছিনতাইকালে জনতা তাদের দুজনকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। গত বছর দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় এভাবে জনতার পিটুনিতে অন্তত ছয় যুবক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১২৫ ঘ.