২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আগুনে স্কুলছাত্রের মৃত্যু

নাটোর শহরের দক্ষিণ পটুয়াপাড়া মহল্লার একটি বাড়িতে আগুন লেগে দশম শ্রেণীরএক ছাত্র মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 06:39 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

নাটোর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরের দক্ষিণ পটুয়াপাড়া মহল্লার একটি বাড়িতে আগুন লেগে দশম শ্রেণীরএক ছাত্র মারা গেছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম তানজিম ফকির (১৫)। তার বাবার নাম আবদুস সালাম। নাটোর দমকল বাহিনীর কার্যালয়ের সঙ্গেই তাদের বাড়ি। দমকলকর্মী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাত ২টার দিকে আগুন লাগলে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও তানজিম পারেনি। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তানজিম নাটোর সরকারি কারিগরি স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্র। নাটোর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, টহল পুলিশ বাড়িটিতে আগুনের ফুলকি দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়। দমকলকর্মীরা গিয়ে আগুন নেভায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল বাহিনীর ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২২০ ঘ.