২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবকুণ্ডে কিশোর নিখোঁজ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে এক কিশোর নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 06:48 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

মৌলভীবাজার, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মো. ফিরোজ (২২) ও রাব্বি আহমদ (১৩) নামের দু'জন জলপ্রপাতের উপর থেকে পড়ে যায়। স্থানীয়দের চেষ্টায় মো. ফিরোজকে উদ্ধার করা গেলেও রাব্বি আহমদকে পাওয়া যায়নি। বড়লেখা থানার ওসি অমল কুমার ধর বলেন, দুপুরে গাজীপুর থেকে একদল পর্যটক মাধবকুণ্ডে আসেন। বেলা ৩টার দিকে ফিরোজ, রাব্বিসহ আরো কয়েকজন মাধবকুণ্ডের ঝরনার উপর ওঠে। এ সময় পা পিছলে ফিরোজ ও রাব্বি নিচে পড়ে যায়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, তারা দু'জনই গাজীপুর জেলার বাসিন্দা। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে যায়নি। রাব্বিকে উদ্ধারের জন্য রাতেই ঢাকা থেকে ডুবুরি রওনা হয়েছেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৪ ঘ.