ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয়ে বাংলাদেশ দলের খোলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ দলের খেলোয়াড়রা আগামী ম্যাচগুলোতেও ভালো খেলে জয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন।
সেইসঙ্গে খালেদা জিয়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের সুস্বাস্থ্য কামনা করেন।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে ইংল্যান্ডকে ২ দুইকেটে পরাজিত করে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24