ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপীবাগের ১৩/৯ নম্বর কে এম দাস রোডের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে সুলতানা খানম কাজলের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বামীর সঙ্গে ঝগড়া করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন কাজল। তবে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী মো. জুমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে করা হয়েছে।
এ ঘটনায় কাজলের ভাই জিয়াউর রহমান আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে একটি মামলা করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭৫০ ঘ.
bdnews24