২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলঢাকা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, ভাংচুর

সেচ পাম্প চালাতে না পেরে নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার দুপুরে কৃষকেরা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেছে। এ সময় তারা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুরও করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

নীলফামারী, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেচ পাম্প চালাতে না পেরে নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার দুপুরে কৃষকেরা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেছে। এ সময় তারা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুরও করে। এ ঘটনায় জলঢাকা থানায় একটি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার হয়নি বলে পুলিশ জানিয়েছে। জলঢাকা থানার ওসি শেখ লেলিন আলমগীর জানিয়েছেন, উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কৃষকরা বিদ্যুতের দাবিতে দুপুর ১২টার দিকে জলঢাকা উপজেলা সড়কে পল্লী সমিতি কার্যালয় ঘেরাও করে। ওই বিক্ষুব্ধ কৃষকরা অফিসের চেয়ার-টেবিল ভাংচুরও করে। এ ঘটনায় আটজনের না উল্লেখ করে জলঢাকা থানায় একটি মামলা করেছেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মাহবুব আলম। তবে আসামিদের নাম জানাননি পুলিশ কর্মকর্তা। এলাকার কয়েকজন কৃষক জানিয়েছেন, বিদ্যুতের লোড শেডিং ও ঘনঘন আসা-যাওয়ার কারণে সেচ পাম্প চালানো যাচ্ছে না। এতে বোরো ক্ষেতের জমি শুকিয়ে ফেটে গেছে। বোরো রোপা বিবর্ণ হয়ে গেছে। ইতোমধ্যে এলাকার অন্তত ৫০টি পাম্পের কয়েল পুড়ে গেছে। তারা আরো অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করার পরও অবস্থার কোনো উন্নতি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৪ ঘ.