২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও ধামরাইয়ে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সাভার ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় বুধবার তিন জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

সাভার, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় বুধবার তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া স্ট্যান্ডের কাছে প্রাইভেটকার-লেগুনার মুখোমুখি সংর্ঘষে দুই জন নিহত ও ৭ জন আহত হয়। এছাড়া সাভারের থানা বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় নিহত হন অপরজন। ধামরাই থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়ায় ঢাকাগামী প্রাইভেটকার ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের পাশে গাড়ির জন্যে অপেক্ষমান দুই জনকে চাপা দিয়ে গাড়ি দুটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যান। তারা হলেন- ধামরাইয়ের শরিফবাগ এলাকার শকেল উদ্দিন (৪৫) ও তার শাশুড়ি নান্নার এলাকার জরিনা আক্তার (৬০)। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় পথচারি নূরুল আলমের (৫৫) মৃত্যু হয়। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রুপনগর এলাকায়। পুলিশ ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-০২-০৮৫৮) আটক করলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৭ ঘ.