২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক চাপায় কনস্টেবল নিহত

টাঙ্গাইলের মীর্জাপুর উপজেলায় ট্রাক চাপায় গোয়েন্দা পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

টাঙ্গাইল, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মীর্জাপুর উপজেলায় ট্রাক চাপায় গোয়েন্দা পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার সকালে গোড়াই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল লুৎফর রহমান (৩৮) মীর্জাপুর উপজেলার ইছাইল গ্রামের বাসিন্দা। লুৎফর রহমানের ভাই মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মির্জাপুরের ভাড়া বাসা থেকে প্রতিদিন মোটর সাইকেলে লুৎফর উত্তরায় গিয়ে অফিস করতো। সকালে উত্তরা যাওয়ার পথে গোড়াইয়ে বালু ভর্তি একটি ট্রাক লুৎফরের মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান মোশারফ। মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার সাংবাদিকদের জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০০৪ ঘ.