নাটোর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে অপহরণের পর টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী সেলিম মিয়া (৪০) শহরের 'এমএমটি ব্রীকস' ভাটার মালিক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় সেলিম মাদ্রাসা মোড়ে একটি ব্যাংক থেকে তিন লাখ টাকা টাকা উঠিয়ে নিয়ে যাওয়ার সময় কয়েকজন তরুণ ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে চোখ বেঁেধ একটি মাইক্রোবাসে ওঠায়। এরপর তাকে মারধর করে এবং টাকা ছিনিয়ে নেয়।
এরপর তাকে রাজশাহী সড়কের পাশে ফেলে রেখে যায়। সেখান থেকে পথচারীরা তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপাওে নাটোর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফজলার রহমান বলেন, ডিবি পরিচয়ে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24