২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণা মামলায় রেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফেইসবুকে প্রতারণার অভিযোগে কলেজছাত্রীর দায়ের করা মামলার প্রধান আসামির বিরুদ্ধে এবার চেক প্রতারণার তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেইসবুকে প্রতারণার অভিযোগে কলেজছাত্রীর দায়ের করা মামলার প্রধান আসামির বিরুদ্ধে এবার চেক প্রতারণার তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ফেইসবুক প্রতারণা মামলার প্রধান আসামি আবু রেজার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় গত ১ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ পরোয়ানা জারি করলেও বিষয়টি জানা যায় মঙ্গলবার। এ মামলার বাদি নয়াবাজার জিন্দাবাহার চৌধুরি মার্কেটের কাগজ ব্যবসায়ী মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এ গ্রেপ্তারি পরোয়ানার কপি মঙ্গলবার হাতে পেয়েছেন। তিনি বলেন, আসামি তার পত্রিকা ছাপার জন্য তার কাছ থেকে বাকীতে মোট ৮ লাখ টাকার কাগজ কেনেন। পরে এ বকেয়া পরিশোধের জন্য আবু রেজা তাকে গত বছরের সেপ্টেম্বর মাসের ৮,১৪ ও ১৮ তারিখে ৪ লাখ ৪৪ হাজার টাকার ব্র্যাক ব্যংকের তিনটি চেক দেন। কিন্তু আবু রেজার ব্যাংক একাউন্টে অপর্যাপ্ত তহবিলের কারণে তিনটি চেকই ফেরত আসে। বাদি অভিযোগ করেন, টাকা চাইতে গেলে আবু রেজা তা পরিশোধ না করে উল্টো হুমকি দেন। বেলায়েতের আইনজীবী নজরুল ইসলাম পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেক প্রতারণার এ তিন মামলায় শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১২ এপ্রিল। নিজেকে প্রতারণার শিকার দাবি করে গত ৩০ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ফেইসবুক প্রতারণার মামলাটি করেন ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের