২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকের চাকায় দুই জনের মৃত্যু

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:13 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

সিরাজগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ঝাঐল ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- ট্রাক মিস্ত্রি হীরা (২৮) ও চালকের সহকারী সাইফুল ইসলাম (২৫)। তারা সিরাজগঞ্জ শহরের রানীগ্রাম মহল্লার বাসিন্দা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজগঞ্জগামী পাঙ্গাস মাছ বোঝাই একটি ট্রাকে যান্ত্রিক ত্র"টি দেখা দিলে মিস্ত্রি ও ট্রাক চালকের সহকারী ট্রাকের নিচে ঢুকে মেরামত শুরু করেন। এ সময় আরেকটি বাহন পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তিনি বলেন, "আমরা ট্রাকের পেছনে অন্য একটি বাহনের ধাক্কা লাগার চিহ্ন পেয়েছি। তবে প্রত্যক্ষদর্শী না থাকায় সেটি ট্রাক না বাস ছিল, তা বলা সম্ভব হচ্ছে না।" এসআই জিয়াউর জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১০ ঘ.